ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

পবিত্র শবে বরাত কবে জানা যাবে সন্ধ্যায়

ads

পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণে আজ রোববার সন্ধ্যায় সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের (বায়তুল মুকাররম) সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ১৪৪২ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখার সংবাদ-পর্যালোচনা, পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে ওই সভায়। তাতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।


বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান-মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স-নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page